ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈদে এবার তৌসিফ-পায়েলকে নিয়ে 'চাঁদের হাট ২'

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থান দখল করেছিল নাটক ‘চাঁদের হাট’। দর্শকপ্রিয় এই নাটকের সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’ এবার ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।


আগের মতোই এবারও কেন্দ্রীয় চরিত্র ‘চাঁদ’-এর ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং ‘পূর্ণিমা’ চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা, যিনি প্রথম পর্বেও একই দায়িত্ব পালন করেছিলেন।পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার মিশেলে তৈরি হয়েছে ‘চাঁদের হাট ২’। দর্শককে আনন্দ দেয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতেও সচেষ্ট হয়েছি।’’


নাটকটিতে চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু এবং পূর্ণিমার মামার চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। আরও আছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ একঝাঁক অভিনয়শিল্পী। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।


নাটকটির প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এই নাটকে দর্শক হাসির পাশাপাশি মানবিক ও শিক্ষণীয় কিছু বিষয় খুঁজে পাবেন। গল্পে হৃদয়ের টান থাকবে, থাকবে বাস্তবতার ছোঁয়াও।”


‘চাঁদের হাট ২’ মুক্তি পাবে ঈদের দিন, আগামী ৭ জুন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।


ads
ads
ads

Our Facebook Page

↑